চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. মেহবুব কাদির

আপলোড তারিখঃ 2021-01-31 ইং
চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. মেহবুব কাদির ছবির ক্যাপশন:
এশিয়া প্যাসিফিক সোসাইটির কাউন্সিলর নির্বাচিত হলেন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতী সন্তান সহকারী অধ্যাপক এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির (পিতা-মরহুম ওয়াজেদ আনোয়ারুল কাদির), এশিয়া প্যাসিফিক সোসাইটি অব অফথালমিক প্লাস্টিক অ্যান্ড রিকন্সট্রাক্টিভ সার্জারি (অচঝঙচজঝ) এর কার্যনির্বাহী কমিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২০ দেশের চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে অনলাইনে গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কোরিয়ার ডা. কিউন ইন উ এবং ডা. হো সিউক সা। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ইন্দোনেশিয়ার ডা. ইউনিয়া ইরাওতি, চীনের ডা. হোংলেই লিউ, এবং ফিলিপাইনের ডা. মেরি রোজ পে ইয়ান। ট্রেজারার হয়েছেন সিংগাপুর এর ডা. স্টেফানি ইয়াং মিং। কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডা. সায়ীদ মেহবুব উল কাদির, মালয়েশিয়ার ডা. এলিস গোয়া, ডা. ভানেসা নাসিম মানসুরালি, ফিলিপাইনের ডা. মার্ক এন্থোনি ইম্পেরিয়াল, জাপানের ডা. মাসাসি মিমুরা, হংকংয়ের ডা. চেং পাক মান জর্জ, ভারতের ডা. ডেবরাজ সোম, নেপালের ডা, পূর্নিমা রাজনিকার স্থাপিট, কোরিয়ার ডা. হি বী আন এবং ইরানের ডা. ফারজাদ পাকডেল। এই প্রথমবার অনলাইন ইলেকশন এর মাধ্যমে নির্বাচন হলো। এর পূর্বে ২০১৮ সালে হংকং এ সরাসরি নির্বাচনেও ডা. সায়ীদ মেহবুব উল কাদির কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তাঁর এ পর্যন্ত দেশী এবং বিদেশি জার্নালে ৪০ এরও অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি আরও কয়েকটি আন্তর্জাতিক সোসাইটির বিভিন্ন পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন। ভারত থেকে প্রকাশিত ইন্ডিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল অফথালমোলজি জার্নালের এসোসিয়েট এডিটর এর দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)