কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপলোড তারিখঃ 2021-01-31 ইং
কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ইউনিয়নের গুটিয়ানি গ্রামে সোলার প্লান্ট (সেচ প্রকল্প) একটি ঘরের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মামা বাড়ি থেকে ফেরার পথে একই গ্রামের মৃত অশ্বিন বিশ্বাসের ছেলে যুগল (৩৮) মাদ্রাসার নিকট থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক মাঠের ভিতর নিয়ে যায়। এরপর সোলার প্লান্টের ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শ্রী যুগল কুমার ওই ছাত্রীকে সেচ পাম্পের ঘরে তালা দিয়ে রেখে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে ওই স্কুলছাত্রী ঘরের ভিতরে থাকা ঘাস মারা কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় ব্যক্তি ও পরিবারের সহায়তায় তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স করা হয়। যুগল এই সেচ পাম্পের কেয়ারটেকার এবং গুটিয়ানী কালী মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। যুগলের বিরুদ্ধে মন্দিরের অর্থ আত্মসাৎ, একাধিক নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানা যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)