হরিণাকুণ্ডুতে এজেন্টকে কুপিয়ে জখম : কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-01-31 ইং
হরিণাকুণ্ডুতে এজেন্টকে কুপিয়ে জখম : কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: হরিণাকুণ্ডুু পৌরসভা নির্বাচনে মান্দারতলা ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট সাগর হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে হরিণাকুণ্ডুর জোড়াপুকুর মান্দারতলা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সাগর হোসেন মান্দারতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত সাগরের মা রূপসী বেগম ও স্ত্রী নিলুফার ইয়াসমিন অভিযোগ করে বলেন, কাউন্সিলর প্রার্থী সিদ্দিক মাস্টারের পক্ষে ভোট করার কারণে সাগরকে কুপিয়ে জখম করেছে। সাগরকে প্রথমে হরিণাকুণ্ডু ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এ খবর নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)