ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে গত ২২ জানুয়ারি হতে ৩০ জানুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর, মুন্সিপুর, দর্শনা, বারাদী, ফুলবাড়ী, সুলতানপুর এবং হুদাপাড়া বিওপি সমূহ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজন আসামিসহ ভারতীয় ২৮৪ বোতল ফেনসিডিল, ১৯ বোতল মদ, ৯ কেজি ৩০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হিরোইন, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স, সিগারেট, মোটরসাইকেল ৪টি গরু ও ১৬টি মহিষ আটক করতে সক্ষম হয়েছে। যার সর্বমোট সিজার মূল্য ৪৬ লাখ ৮৭ হাজার ৭৬০ টাকা। আটককৃত মালিকবিহীন চোলাচালানি মালামাল দর্শনা কাস্টম্স অফিসে জমা করা হয়েছে এবং মালিকসহ আটককৃত চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য দর্শনা ও দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যগুলো চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
