ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পিঠা উৎসব
সমীকরণ প্রতিবেদক:
‘শীতের পিঠায় শিশুর হাসি’ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি আছির উদ্দিন মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নিবাসীদের জন্য এই উৎসবের আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এতিম শিশুদের হাতে থালাভর্তি পিঠা তুলে দেন। এর মধ্যে নলেন খেজুর গুড়ের তৈরি পাকন, ভাজা পুলি, ভাপা পুলি, ছাঁচ পিঠা ও আদর্শ পুলি খেয়ে শিশুরা তৃপ্তির ঢেকুর তোলে। মাদ্রাসার শিক্ষক ও বন্ধুসভার সদস্যরাও শিশুদের সঙ্গে মিলেমিশে শীতের পিঠা খাওয়ার আনন্দ ভাগাভাগি করে নেন।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, এতিমখানার পরিচালক রেজাউল করিম, বন্ধুসভার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি ডা. মোহাইমিনুল সাতিল ও জাকির বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আল আরাফাত ফাগুন ও জেসিকা সুলতানা নেহা, সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদ, যোগাযোগ সম্পাদক সাম্য বিশ্বাস, নারীবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা হীরা, পাঠচক্র সম্পাদক অনিক মাহমুদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মুনেম রহমান, পাঠাগার সম্পাদক তৌহিদ বিন শামস মিম, অর্থ সম্পাদক কিংকর কুমার দে, সমাজকল্যাণ সম্পাদক সাইদুর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মানিক মেহেদী এবং সদস্য শাহিন উল কাদির, মাসুমা খাতুন, সুমাইয়া খাতুন জবাসহ শুভাকাঙ্খীরা।
