গাংনীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ভাতিজার বাড়িতে চাচীর অনশন

আপলোড তারিখঃ 2021-01-30 ইং
গাংনীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ভাতিজার বাড়িতে চাচীর অনশন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ভাতিজার সঙ্গে চাচীর প্রেম। অবশেষে বিয়ে করার পর স্বামীর স্বীকৃতির দাবিতে দুই সন্তানের জননী চাচী ফরিদা খাতুন (৩৮) ভাতিজা শাহিন আলীর বাড়িতে অনশনে বসেছেন। ভাতিজা শাহীন গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজলের ছেলে। ফরিদা একই গ্রামের প্রবাস ফেরত ওয়াসিম আলীর সাবেক স্ত্রী। গত বৃহস্পতিবার রাত থেকে ফরিদা তাঁর প্রেমিক শাহীনের বাড়িতে অনশন শুরু করেছেন। স্থানীয়রা জানান, সাড়ে তিন বছর আগে ওয়াসিম কর্মের তাগিদে প্রবাসে যান। এ সুযোগে ওয়াসিমের বড় ভাইয়ের ছেলে শাহীন ও ফরিদার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের পরকীয়ার কারণে এর আগে গ্রামে সালিসও বসেছিল। তারপরও তাঁদের প্রেম বিচ্ছিন্ন হয়নি। অনশনকারী ফরিদা খাতুন জানান, ‘দুই বছর আগে শাহীন আমাকে গোপনে বিয়ে করে। বিয়ের পর থেকে সে আমাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পক কর্রে। স্বামীর স্বীকৃতির দাবিতে আমি শাহীনের বাড়িতে উঠতে গেলে তার বাবা ও পরিবারের লোকজন আমাকে হামলা করে। আমি হামলার শিকার হয়েও তার বাড়িতে অবস্থান করছি। যেহেতু শাহীনের সাথে আমার সম্পর্কের কারণে আগের স্বামী আমাকে তালাক দিয়েছে, তাই আমাকে শাহীন স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত তার বাড়ি থেকে যাব না।’ শাহীনের পরিবার জানায়, ফরিদাকে হামলা করা হয়নি। তাকে বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে। শাহীন বিশেষ কাজে অন্য এলাকায় রয়েছে। এ ব্যাপারে শাহীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সমাজসেবক আতাউল হক জানান, দুই পক্ষের সাথে বিষয়টি সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু শাহীন পলাতক থাকায় সম্ভব হয়নি। কাজীপুর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, ‘বিষয়টা আমি লোকমুখ থেকে শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যদি আসে তাহলে আমি একজন ইউপি সদস্য হিসেবে যতোটুকু করার দরকার সেটা করার চেষ্টা করব।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ফরিদা খাতুনের ১৮ ও ২০ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। এছাড়াও শাহীনের ১৫ বছরের একটি ছেলে ও ১০ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)