প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে চার প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ রেলবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও জান্নাতুল ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ বাজারে সজিব স্টোরে খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা, বাবুল স্টোরে ৫ শ টাকা, মেসার্স টিকে ট্রেডার্সের লৌহজাত লাইসেন্স না থাকাই ৫ শ টাকা, মজিদ স্টোরে ডানো মিল্ক দুধ বিক্রয়ের লাইসেন্স না থাকায় ২ হাজার ৫ শ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৬ এর ৬, ৩৯ ও ৩৮ ধারায় জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল মুন্সিগঞ্জ ফাঁড়ির একটি চৌকস টিম।
