মেহেরপুরে ফেনসিডিলসহ এক যুবক আটক

আপলোড তারিখঃ 2021-01-29 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ এক যুবক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ টিপু সুলতান নামের এক যুবককে আটক হয়েছে। গত বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার কোলা গ্রামে টিপু সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। টিপু সুলতান মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল টিপু সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে টিপুকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)