গাংনীর করমদী গ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-29 ইং
গাংনীর করমদী গ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে কল্পনা খাতুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঘরের আড়া থেকে কল্পনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। ২ সন্তানের জননী গৃহবধূ কল্পনা খাতুন করমদী গ্রামের সুজন আলীর স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির কাজ-কর্ম নিয়ে কল্পনার সাথে তার স্বামীর সকালে মনোমালিন্য হয়। পরে অভিমানে বাড়ির সবার অজান্তে সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্র জানা যায়, কল্পনা খাতুন মানসিক রোগে আক্রান্ত ছিলো, এ কারণে সে আত্মহত্যা করেছে। গাংনীর হিন্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান বলেন, ‘কল্পনার শরীরে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা।’ গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, ‘পুলিশের একটি দল খবর পেয়ে গৃহবধূ কল্পনা খাতুনের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মরদেহের ময়না তদন্ত করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)