ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন এক স্কুল দপ্তর আলীমুজ্জামান। উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন আলীমুজ্জামান। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে দপ্তরি আলীমুজ্জামানকে সততা পুরস্কত প্রদান করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন জানান, দপ্তরি আলীমুজ্জামান বিদ্যালয়ের বিশেষ কাজের জন্য গত ২৬ জানুয়ারি দুপুরের দিকে শিক্ষা অফিসে আসছিল। এসময় আমার ব্যবহৃত মোবাইলটি মেরামতের জন্য গাংনী উপজেলা শহরের একটি মোবাইলের দোকানে পাঠিয়েছিলাম। পথিমধ্য সে পায় ২ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায়। সে ব্যগটি নিয়ে টাকার প্রকৃত মালিকের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। অবশেষে নিশ্চিত হয়ে আমার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাজাহান রেজার মাধ্যমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ২ লাখ টাকার ব্যাগ তাঁর নিকট হস্তান্তর করেন। ব্যাগভর্তি টাকা ফেরত দেয়ার কারণে নির্লভ সহকর্মীকে উৎসাহ দিতে সততার উপহার প্রদানের আয়োজন করা হয়েছে।
