দর্শনা পৌর নির্বাচনে জেলা মৎসজীবী দলের গণসংযোগ

আপলোড তারিখঃ 2021-01-28 ইং
দর্শনা পৌর নির্বাচনে জেলা মৎসজীবী দলের গণসংযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী হাবিবুর রহমান বুলেটের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা জেলা মৎজীবী দল। গতকাল বুধবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর, বাসস্ট্যান্ড এলাকা, দর্শনা রেল স্টেশন সংলগ্ন কাঁচা বাজার ও পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করা হয়। এসময় নেতা কর্মীরা পথচারী, দোকানদারসহ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষ প্রতীকে ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বুলেট, জেলা মৎসজীবী দলের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক বকুল, যুগ্ম-আহবায়ক মশিউর রহমান বাবু, লুৎফর রহমান, সদর থানা আহবায়ক সাজিবর রহহমান, যুগ্ম-আবু সালেহ, আতিয়ার রহমান, দামুড়হুদা থানা যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, জীবননগর পৌর আহবায়ক সানোয়ার হোসেন, জীবননগর থানা যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, নূর মোহাম্মদ, চান্দু মেম্বর, চুয়াডাঙ্গা পৌর যুগ্ম আহবায়ক মুন্সি আব্দুল হাকিম, আল-মামুন, দর্শনা পৌর আহবায়ক বদরুল আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ উদ্দীন ডাবলু, বিএনপি নেতা হবিবুল্লাহ, নাহারু মাস্টার, মুকুল শাহ, খোকন মিয়া, রেজাউল হক, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোমিনুর, সেলিম হোসেন, মিয়ার আলী, সেলিম খান, ইউসুফ আলী, নাজিম, দর্শনা পৌর যুবদলের আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব জালাল উদ্দীন, লিটন, টুটুল শাহ, মিল্টন, অপু, মন্টু, হাবু খান, ফারুক, সুজন, ছাত্রদল নেতা মামুন, রাসেল, শিপন, লিয়নসহ শতাধিক নেতাকর্মী। গণসংযোগ শেষে দর্শনা পৌর মৎসজীবী দলের উদ্যোগে জেলা ও থানা মৎসজীবী দলের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎসজীবী দলের যুগ্ম-আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবী দলের আহবায়ক ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক বকুল। সভায় বিশেষে অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাবু। উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা হারেজ উদ্দীন ডাবলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)