প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু হলো ভোট উৎসব

আপলোড তারিখঃ 2021-01-28 ইং
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু হলো ভোট উৎসব ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর সমীকরণ প্রতিবেদক: আসন্ন আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল থেকেই উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে পৌর নির্বাচনের প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও আলমডাঙ্গা পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তারেক আহেমমদ। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার এমএজি মোস্তাফা ফেরদৌস। এদিকে, নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আলমডাঙ্গা পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান পৌর মেয়র হাসান কাদির গনুর হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারেক আহমেমদের হাত থেকে তিনি নৌকা প্রতীক গ্রহণ করেন। এর আগে আলমডাঙ্গা পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব মীর মহিউদ্দিনকে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেওয়া হয়। এছাড়া আলমডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মোবাইল প্রতীক পেয়েছেন। যাঁরা যে প্রতীক পেলেন:- সংরক্ষিত মহিলা কাউন্সিলর: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলে গঠিত সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৩৫ জন। এ ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে কল্পনা খাতুন (চশমা), রুমা খাতুন (জবা ফুল) ও শিপ্রা বিশ^াস (আনারস) প্রতীক পেয়েছেন। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মিলে গঠিত সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৯৮ জন। এ ওয়ার্ডে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাবেয়া খাতুন (আনারস), রেখা খাতুন (জবা ফুল), সুফিয়া খাতুন (চশমা) ও আয়েশা সিদ্দিকা (বলপেন) প্রতীক পেয়েছেন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মিলে গঠিত সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৬ জন। এ ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নুরজাহান খাতুন (টেলিফোন), রীতা খাতুন (জবা ফুল), রসিদা খাতুন (দ্বিতল বাস), আরজিনা খাতুন (আনারস) ও মনোয়ারা খাতুন (চশমা) প্রতীক পেয়েছেন। সাধারণ কাউন্সিলর: ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এদের মধ্যে আলাল উদ্দিন (পানির বোতল), মাসুদ রানা তুহিন (উটপাখি), শরীফুল ইসলাম (টেবিল ল্যাম্প), নাহিদ হাসান তমাল (পাঞ্জাবি) ও মিকাইল হোসেন (ডালিম) প্রতীক পেয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪৩৫ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। এদের মধ্যে কাজী আলী আজগর সাচ্চুর (উটপাখি) ও খন্দকার মজিবুল ইসলাম (পানির বোতল) প্রতীক পেয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭১৭ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এদের মধ্যে জহুরুল ইসলাম স্বপন (টেবিল ল্যাম্প), দীনেশ কুমার বিশ^াস (উটপাখি) ও নওশের আলী (পানির বোতল) প্রতীক পেয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৪৪ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী। এদের মধ্যে সদর উদ্দিন ভোলা (ডালিম), শাহীন রেজা (টেবিল ল্যাম্প), আকতারুজ্জামান (পাঞ্জাবি), ইলিয়াস হোসেন (স্ক্রু ড্রাইভার), আলম হোসেন (উটপাখি), কাজী হাবিবুর রহমান (ফাইল কেবিনেট), পরিমল কুমার ঘোষ কালু (পানির বোতল), বিমল কুমার বিশ^াস (ব্রিজ) ও জয়নাল আবেদীন (ব্লাকবোর্ড) প্রতীক পেয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩১৭ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। এদের মধ্যে আব্দুল গাফফার (উটপাখি), সিরাজুল ইসলাম (টেবিল ল্যাম্প), শহিদুল ইসলাম (পানির বোতল) ও মশিউর রহমান (ডালিম) প্রতীক পেয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৩৭ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। এদের মধ্যে রেজাউল হক তবা (উটপাখি), ডালিম হোসেন (ডালিম), আবুল কাশেম (টেবিল ল্যাম্প) ও লালন আলী (পানির বোতল) প্রতীক পেয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬০২ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারচন প্রার্থী। এদের মধ্যে ফারুক হোসেন (টেবিল ল্যাম্প), বাপ্পি (উটপাখি), শামীম আশরাফ (পানির বোতল) ও আসাদুল হক (ডালিম) প্রতীক পেয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১০৪ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এদের মধ্যে জাহিদুল ইসলাম (উটপাখি), দোলায়ার মোল্লা (ডালিম) ও আশরাফুল হোসেন (পানির বোতল) প্রতীক পেয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩ শ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। এদের মধ্যে মামুন অর রশিদ হাসান (টেবিল ল্যাম্প) ও সাইফুল মুন্সি (উটপাখি) প্রতীক পেয়েছেন। নির্বাচন অফিস জানিয়েছে, আলমডাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৩ হাজার ৫৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৫৮১ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)