জীবননগরে মেয়রসহ দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আপলোড তারিখঃ 2021-01-27 ইং
জীবননগরে মেয়রসহ দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীদের সমাগম ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন জীবননগর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে মেয়র প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জীবননগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী শাজাহান কবির, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম এবং ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখার প্রার্থী খোকন মিয়া মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পৌর নির্বাচন থেকে মেয়র পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন জীবননগর পৌরসভার বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম এবং কাউন্সিলর পদ থেকে দুইজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)