মহেশপুরে বিজিবির অভিযানে ফেনসিডিল-মদসহ আটক ৩

আপলোড তারিখঃ 2021-01-27 ইং
মহেশপুরে বিজিবির অভিযানে ফেনসিডিল-মদসহ আটক ৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ফেনসিডিল, মদ, মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি। গত সোমবার রাতে পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে ৫৮ বিজিবি। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- সলেমানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে চান মিয়া (২৮), গুড়দাহ গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে ইসলাম (৪৮) ও জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৮)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবুল কালামের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা গ্রাম থেকে মাদক চোরাকারবারি চান মিয়াকে ২৫ বোতল ফেনসিডিলসহ, কুশুমপুর বিওপির হাবিলদার ফারুক মাতব্বরের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে ইসলাম ও শফিকুল ইসলামকে দেড় লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ আটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পৃথক মামলা হয়েছে এবং গতকাল সকালে আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)