কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2021-01-27 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ে বিল্লাল স্টোরকে বিশুদ্ধ শিশুখাদ্য ক্রয় প্রস্তুত আইন ২০২১ সালের ১২ ধারায় ২ হাজার টাকা ও জহিরুল ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব, আরএম এবং জেনারেল সার্টিফিকেট শাখা) জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, সহকারী পরিচালক, স্থানীয় সরকার) সবুজ কুমার বসাক, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল শাখা এবং রেকর্ড রুম শাখা) ফিরোজ হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসকের নাজির হামিদুল ইসলাম ও জেলা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)