প্রখ্যাত বুদ্ধিজীবী মকবুলার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-01-26 ইং
প্রখ্যাত বুদ্ধিজীবী মকবুলার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আলমডাঙ্গা উপজেলার প্রথম চেয়ারম্যান প্রখ্যাত বুদ্ধিজীবী মুন্সিগঞ্জের কৃতী সন্তান মকবুলার রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আসরের নামাজের পর মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদ ইমামের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে মোস্তাফিজুর রহমান পুলক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, মুন্সিগঞ্জ বাজার বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, আবিদ্দোজা ক্যাবল মিয়া, মহাসীন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ। এসময় জেহালা ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)