মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানে আলম বাবুর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-01-26 ইং
মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানে আলম বাবুর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোর‌্যাল ও মুন্সিগঞ্জ বাজারের ঝাকানাকা স্টোর সত্বাধিকারী কসমেটিকস ব্যবসায়ী জানে আলম বাবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জানে আলম বাবু। এসময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার আসরের নামাজের পর মুন্সিগঞ্জ ফুটবল মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। নিহতের জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, মহাসিন আবিদ্দোজা ক্যাবল মিয়া, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেচুর রহমান শিলন, মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ জেহালা ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)