জেলা দোকান মালিক সমিতির নতুন সভাপতি জগলু

আপলোড তারিখঃ 2021-01-26 ইং
জেলা দোকান মালিক সমিতির নতুন সভাপতি জগলু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় লেমন জোয়ার্দ্দার ও নুরুজ্জামান খোকনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় বড় বাজার ফেরিঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক সভাপতির শূন্য পদ পূরণে সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলুকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে, সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক হাজি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন ইন্তেকাল করায় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম রেজা। ২০২০-২০২১ সালের অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন (রাজস্ব) প্রদান, ২০১৮ সালের সমিতির সাধারণ সদস্য চাঁদা নবায়ন, কেন্দ্রীয় কমিটি ঢাকায় সদস্য অন্তর্ভূক্তি, প্রিন্সপ্লাজা মার্কেট চুয়াডাঙ্গায় নতুন কমিটি অনুমোদনসহ বিবিধ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে দোকান ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট উৎসে আদায় করলে (আমদানি, উৎপাদন, কোম্পানি থেকে সরবরাহ সময়) খুচরা, ছোট দোকানদার ব্যবসায়ীবৃন্দ ভ্যাট কর্মকর্তা কর্তৃক হয়রানি মুক্ত হবে এবং সরকারের ভ্যাট রাজস্ব আদায় প্রক্রিয়া সহজিকরণ হবে মর্মে সভায় প্রস্তাব করা হয়। সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও নতুন সভাপতির দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের জগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি শাহাবুদ্দিন মল্লিক, মহিদুল ইসলাম ভাষা, নীল রতন সাহা, সামসুজ্জামান খোকন, মফিজুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সহসাধারণ সম্পাদক দেলওয়ার উদ্দীন জোয়ার্দ্দার (দুলু), মসিউর রহমান আবু, হাবিল হোসেন জোয়ার্দ্দার, সহসাংগঠনিক সম্পাদক এস এম শামিম মাসুদ, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, কোষাধ্যক্ষ তহিবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক ফারুক হাসান মালিক, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার জান্নাতুল ফেরদাউস (সৌরভ), ধর্ম ও সমাজ সেবক সম্পাদক ডা. নাজমুল আলম খান, ক্রীড়া সম্পাদক রেজাউল হক রিজুসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমিতির জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক হাজি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ১৭/০৭/২০২০ তারিখে এবং সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নুরুজ্জামান খোকন ১৭/০৪/২০২০ইং তারিখ ইন্তেকাল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)