গাংনীতে চোর সন্দেহে কিশোরসহ ছয়জন আটক

আপলোড তারিখঃ 2021-01-26 ইং
গাংনীতে চোর সন্দেহে কিশোরসহ ছয়জন আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী থানায় চলতি মাসে বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনায় সাঁড়াশি অভিযানে নেমেছে গাংনী থানার পুলিশ। পুলিশের চোর নির্মূল অভিযানে এক কিশোরসহ ছয়জন আটক হয়েছেন। গত রোববার দিবাগত মধ্যরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাওছার মণ্ডলের ছেলে আয়নাল হক (৩৫), গাংনী পৌর এলাকা মহিলা কলেজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৮), সাহারবাটি গ্রামের ক্লাব পাড়ার দেলশাদ হোসেনের ছেলে মানিক হোসেন (২০), ফতাইপুর গ্রামের মণ্ডল শেখের ছেলে জনি (৩৭), পূর্ব মালসাদহ গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল হালিম (২৩) ও পূর্ব মালসাদহ গ্রামের কাওছার আলী ছেলে সিহাব আলী (১৪)। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ইতোপূর্বে গাংনী থানায় তাঁদের বিরুদ্ধে চুরি মামলা রয়েছে। তাই তাঁদের সন্দেহমূলক আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গাংনী থানায় চুরি বন্ধ করার জন্য গাংনী থানা পুলিশ চোর নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)