ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
চতুর্থ ধাপে পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক দলীয় নৌকা প্রতীকের প্রার্থী গনু মিয়ার প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদে নিজের প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেন তিনি।
প্রার্থিতা প্রত্যাহারের আবেদনের পর গতকাল রাত ৮টার দিকে মতিয়ার রহমান ফারুকের নির্বাচনী অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা রেখে এবং দলীয় প্রার্থী হাসান কাদীর গনু মিয়াকে নৌকা প্রতীকের প্রতি সমর্থন করলাম। আমার সকল নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার অনুরোধ করছি। কেউ বিভ্রান্ত না হয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন।’ এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বিটু মিয়া, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম ছাকা, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ প্রধান, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, শ্রমবিষয়ক সম্পাদক সাগর আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাসিম শেখ, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সদস্য জহুরুল ইসলাম ঝণ্টু, সুজন, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শুভ, পৌর ছাত্রলীগের নেতা সৈকত, জীবন, অপু, অভি, লিপু বিশ্বাস, মোল্লা সেলিম, দেবদাস, উজ্জ্বল, আলমগীর, সুরুজ প্রমুখ।
