জীবননগর আ.লীগের একক প্রার্থী রফিকুল

আপলোড তারিখঃ 2021-01-26 ইং
জীবননগর আ.লীগের একক প্রার্থী রফিকুল ছবির ক্যাপশন:
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম জীবননগর অফিস: অবশেষে জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) একক প্রার্থী হলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। দলের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে জীবননগর পৌর নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার জীবননগর উপজেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভা শেষে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি দলকে ভালোবাসি, দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। নৌকা প্রতীককে জয়ী করার লক্ষে যা যা করার দরকার, আমি সব করব। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাধারণ সম্পাদক মজিবার রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)