মেহেরপুরের বারাদীতে গাভী পালনের উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-26 ইং
মেহেরপুরের বারাদীতে গাভী পালনের উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদীতে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গাভী পালন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার অফিসকক্ষে ওয়েভ ফাউন্ডেশনের ৫ জন সদস্যের মধ্যে বাছুরের খাদ্য, ওষুধ, নান্দা ইত্যাদি উপকরণ ও মাথাপিছু নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়। ২০১৫ সাল থেকে প্রকল্পটি শুরু হয়ে এ পর্যন্ত ৯১ পরিবারের মধ্যে এ সকল উপকরণ বিতরণ করা হয়। ইউনিট ম্যানেজার লিটন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফসহ সমন্বয়কারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তুহিন মিয়া, এরিয়া সমন্বয়কারী আমিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রেহেনা খাতুন, উজ্জ্বল হোসেন প্যারাভেট (শিপ ফার্ম) ও আঙ্গুর আলী পিও (টেক)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)