মেয়র পদে ৩ ও ২৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আপলোড তারিখঃ 2021-01-25 ইং
মেয়র পদে ৩ ও ২৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ছবির ক্যাপশন:
কালীগঞ্জ পৌরসভা নির্বাচন : শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম প্রতিবেদক, কালীগঞ্জ: নির্বাচন কমিশনের পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্ষন্ত মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫ জনসহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে অংশ নিতে রোববার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ও বর্তমান স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, মোশারফ হোসেন ও জহুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে ফাইজুর রহমান, রুবেল মিয়া ও হাফিজুর রহমান রুবেল, ৩ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মশিয়ার রহমান ও শাহিনুর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মোক্তার হোসেন ও দেলোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে শাহিনুর ইসলাম, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আশাদুল ইসলাম ও আরিফুর ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমে¥দ। এছাড়াও মহিলা সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ছবি রাণী দেবনাথ ও রিতা বিশ^াস, ৩ নম্বর ওয়ার্ডে সৌদিয়া পারভিন, হেনা খাতুন ও সোহানা আক্তার মনোনয়নপত্র ক্রয় করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তফসিল অনুয়ায়ী ২৪ জানুয়ারি থেকে মনোনয়নপত্র বিতরণ, ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, ৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারি প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪৮৪ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)