চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দৌলাতদিয়াড়ের নাসির উদ্দীন আটক

আপলোড তারিখঃ 2021-01-25 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দৌলাতদিয়াড়ের নাসির উদ্দীন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ নাসির উদ্দীন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গা। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়াড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া নাসির উদ্দীন দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গার কর্মকর্তারা জানতে পারেন দৌলতদিয়াড় এলাকায় প্যাথেডিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সহযোগী ফোর্স দৌলাতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দীনকে আটক করে। এ সময় তাঁর শরীর তল্লাশি চালিয়ে ১২ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)