চুয়াডাঙ্গার হাজরাহাটিতে বিদ্যালয়ের টিউবওয়েল চুরির সময় দুই চোর আটক

আপলোড তারিখঃ 2021-01-25 ইং
চুয়াডাঙ্গার হাজরাহাটিতে বিদ্যালয়ের টিউবওয়েল চুরির সময় দুই চোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল রোববার রাত সাড় ৯টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃত দুই চোর হলেন- সদর উপজেলার দৌলতদিয়াড় বঙ্গজ পাড়ার ফজলুর ছেলে আরিফ (৩০) ও একই এলাকার কাতর মিয়ার ছেলে আশিক (২৯)। স্থানীয়রা জানায়, হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল খোলার শব্দ পেয়ে স্থানীয়রা একজোট হয়ে তাঁদেরকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদেরকে থানা হেফাজতে নেয়। সদর ফাঁড়ি পুলিশ জানায়, হাজরাটি এলাকার স্কুলের টিউবওয়েল চুরির সময় দুই চোরকে আটক করে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে দুই চোরকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসা হয়। পুলিশ আরও জানায়, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)