জীবননগরের তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-01-25 ইং
জীবননগরের তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত বৃদ্ধাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ ঘটনায় বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে জীবননগর মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। জানা যায়, ঘুগরাগাছিতে গ্রামের বৃদ্ধা সালেহার নাতি ও একই এলাকার আলী আহমেদের ছেলের মধ্যে খেলার সময় মারামারি করে। এ ঘটনায় আলী আহমেদ বৃদ্ধা সালেহার ছেলে ফিরোজ হোসেনের দোকানে এসে তাঁদের ছেলেদের মারা মারি নিয়ে কথা বলতে যেয়ে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এসময় বৃদ্ধা সালেহা ঘটনাস্থলে এলে আলী আহমেদ একটি দা দিয়ে তাঁর হাতে কোপ দেয়। স্থাানীয় ব্যক্তিরা আহত সালেহা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ ঘটনায় গতকাল দুপুরেই বৃদ্ধা সালেহার পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। গতকালই শাহাপুর ফাঁড়িপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)