ঝিনাইদহে দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপলোড তারিখঃ 2021-01-25 ইং
ঝিনাইদহে দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে চোরাচালানকালে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি। গতকাল রোববার সকালে মহেশপুরের খালিশপুরে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর পূর্বে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার জাকির হোসেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার জিয়া সাদাত খান, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিজিবি সদস্যরা। ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া প্রায় ৩২ হাজার বোতল ফেনসিডিল, ১০৭ বোতল ভারতীয় ডায়ালেক্স ডিসি সিরাপ, ৪ হাজার বোতল ভারতীয় মদ, ১৫৬ কেজি গাঁজা এবং ১ হাজার ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)