চাকরি প্রত্যাশী শিক্ষার্থীকে বই কিনে দিলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2021-01-24 ইং
চাকরি প্রত্যাশী শিক্ষার্থীকে বই কিনে দিলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে যেসব বই প্রয়োজন, সেই সমস্ত বই কিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাকরি প্রত্যাশী হাসানুজ্জামান হাসানকে উপহার দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। গতকাল শনিবার চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রফেসর’স জব সলিউশন, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত, বিসিএস প্রিলিমিনারী কোশ্চেয়ন এনালাইস্সি বইসমূহ এসপি জাহিদ নিজের ব্যক্তিগত টাকা দিয়ে কিনে হাসানকে উপহার দেন। গত সোমবার (১৮ জানুয়ারি) চাকরি প্রত্যাশী শিক্ষার্থী চুয়াডাঙ্গা সদর উপজেলার কালিভান্ডারদহ গ্রামের হাসানুজ্জামান হাসান চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে মোবাইল ফোনের মাধ্যমে জানান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স (স্নাতক) সম্পন্ন করেছেন এবং একই বিষয়ে মাস্টার্সে অধ্যায়নরত। করোনা সংকটের কারণে তিনি আর্থিক অসচ্ছলতা রয়েছেন। প্রতিযোগিতামূলক এই সময়ে চাকরি পরীক্ষায় অংশ নিতে প্রয়োজনীয় বই কিনে প্রস্তুতি নিতে হবে, যেটা সে আর্থিক অসচ্ছলতার কারণে পারছে না। এই কথা শোনার পর মানবিক পুলিশ সুপার হিসেবে খ্যাত এসপি জাহিদুল ইসলাম জাহিদ চাকরি প্রত্যাশী হাসানুজ্জামান হাসানকে নিজ কার্যালয়ে ডাকেন এবং চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব বই নিজের বেতনের টাকা থেকে কিনে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)