গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-01-24 ইং
গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: শান্তি ও সম্প্রীতির গাংনী পৌরসভা গড়ার লক্ষ্যে নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে গাংনী মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) গাংনী উপজেলা শাখা। পিএফজি’র গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পিএফজি’র অন্যতম সদস্য মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান। এসময় উপস্থিথ ছিলেন পিএফজি’র সদস্য লাইলা আরজুমান বানু, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের প্রশিক্ষক তুহিন আফছারি, গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন, সাংবাদিক জুলফিকার আলী কানন, সমাজ সেবক আজিজুল হক রানুসহ পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)