ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭

আপলোড তারিখঃ 2021-01-24 ইং
ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমিতে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করা করেছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের সামসুল হকের ছেলে সাব্বির হোসেন (২০), একই এলাকার মৃত. হয়রত আলীর ছেলে শাহ আলম (৪০), তার ছেলে জাহিদ হাসান (১৬), মৃত শারাফাতের ছেলে মোবারেক আলী (৫০), সুবারেকের স্ত্রী শিরিনা খাতুন (৪৫), নাসিরের স্ত্রী কমলা খাতুন (৩৫) ও মোবারেকের স্ত্রী মরিয়ম (৪৮)। অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শরিকের একটি জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে কোর্টে একটি মামলা চলমানও রয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের স্কুলপাড়ার মৃত হয়রত আলীর ছেলে শাহ আলম ও দ্বীন ইসলামের ছেলে শামীমের সাথে জমিতে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মৃত ফরজ আলীর ছেলে দ্বীন ইসলাম (৫০), তার ছেলে শামীম (২৮), রুহুল আমীনের ছেলে সেলিম (৪০) রুহুলের ছেলে মিন্টু (৪২), আলী মোহাম্মদের ছেলে আব্দুল হান্নান (৩০) মৃত নাজিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৩) ও আব্দুল আওয়ালের ছেলে আলাউদ্দিন (৫০) উত্তেজিত হয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ওপর পক্ষে ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের সবাই শঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)