তামাক কোম্পানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-01-23 ইং
তামাক কোম্পানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: শতভাগ মালিকানাধীন তামাক কোম্পানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার ক্ষতিগ্রস্ত তামাক চাষিরা। গতকাল শুক্রবার সকালের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানি বন্ধের কারণে উৎপাদিত খাদ্যের নিশ্চয়তা ও সুরক্ষার দাবিতে মেহেরপুরের ক্ষতিগ্রস্ত তামাক চাষিরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরে শতভাগ মালিকানাধীন কোম্পানির জন্য আলাদা নীতিমালা তৈরি করে যাতে করে তারা উৎপাদনে ফিরে আসতে পারে এবং ব্যবসা করতে পারে। তারা সিগারেট উৎপাদন করে ব্যবসা-বাণিজ্য করতে পারলে তাদের বাজার ফিরে আসতে পারলে তারা আমাদের কাছে আসবে এবং আমাদের উৎপাদিত তামাক ক্রয় করবে। যাতে আমরা এবং আমাদের পরিবার দুমুঠো ভাত খেয়ে প্রাণে বেঁচে থাকতে পারবো। বক্তারা বলেন, ২০১৮ সালের বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য মহান সংসদে যে নীতিমালা পাস হয়েছিল সেটি এখনো বাস্তবায়ন হয়নি। একটি কুচক্রী মহল সেটি এখনও বাস্তবায়ন করতে দেয়নি। বক্তাদের দাবি শতভাগ মালিকানাধীন কোম্পানি গুলোকে বাঁচানোর জন্য যে নীতিমালা দিয়েছেন তা বাস্তবায়ন করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)