জীবননগরে এসএসসি-৮৭’র ব্যাচের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-01-23 ইং
জীবননগরে এসএসসি-৮৭’র ব্যাচের কমিটি গঠন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৮৭ ব্যাচের বন্ধুদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিক জাহিদ বাবুর ব্যক্তিগত অফিসে কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাংবাদিক জাহিদ বাবুকে আহ্বায়ক ও আব্দুল হামিদকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য দেন জাহিদ জীবন, মোস্তফা কামাল, আনিছুর রহমান, মেহেদি, ওয়াহেদ মুরাদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমদাদুল হক, মাসুদ আলী টিংকু, শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৮৭ ব্যাচের ফজের আলী, তহিদুল ইসলাম মিনা, শাহাজান সিরাজ, শামসুজ্জামান ডাবলু ও সাধন কুমার। অনুষ্ঠান শেষে পরবর্তীতে সমাজসেবামূলক বিভিন্ন কাজে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)