হরিণাকুণ্ডুতে প্রত্যয় সমাজকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-23 ইং
হরিণাকুণ্ডুতে প্রত্যয় সমাজকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): ‘অঙ্গীকার উচ্চাশী আগামীর পথে’ এই স্লোগানে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের রিশখালী প্রত্যয় সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রিশখালী গ্রামের অসহায়, গরীব ও দুঃখী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। আব্দুল খালেক ছণ্টুর সভাপতিত্বে ও প্রত্যায় সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যায় সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউপি সদস্য আবজাল হোসেন, প্রভাষক আনিচুর রহমান, শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, শামীম রেজা, তারেক মাহামুদ, হেব্বি গ্রুপের সাধারণ সম্পাদক মো. জাহান, স্বপ্ন তরুণ সংগঠনের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম (শান্ত) প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)