দর্শনা পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বুলেটের গণসংযোগ

আপলোড তারিখঃ 2021-01-23 ইং
দর্শনা পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বুলেটের গণসংযোগ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেট গণসংযোগ অব্যহত রেখেছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা শ্যামপুর ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জয়নগর গ্রামের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ করেন। বিএনপির মেয়র প্রার্থী হাবিবুর রহমান গ্রামের বিভিন্ন চায়ের দোকানে ও মানুষের বাড়িতে গিয়ে ধানের শীষের ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, সাবেক নতিপোতা ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন, বিএনপি নেতা হাবিবুল্লাহ, নাহারুল ইসলাম মাস্টার, এনামুল হক মুকুল শাহ, খোকন মিয়া, রেজাউল হক, রবি, সেলিম হোসেন, সেলিম খান, পিয়ার আলী, ইউসুফ আলী, নাজিম, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সচিব মিল্টন, যুগ্ম আহবায়ক সোহেল, রশিদ, দর্শনা পৌর যুবদলের আহবায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন লিটন, সরোয়ার হোসেন, মিল্টন, আপু, টুটুল শাহ, নাশির উদ্দিন খান হাসু, মন্টু, সাঈদ, উসমান, মান্নান মাস্টার, সেচ্চাসেবক দলের মজনু, সুমন মিয়া, ছোট ফারুখ, ছাত্রদল নেতা মামুন, রাসেল, শিপন, রিয়েল ইসলাম লিয়ন, কামরুল, সজিব, শফিউল, সাব্বির, বিদ্যুত আহম্মেদ, রিদয় প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)