চুয়াডাঙ্গায় যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-01-23 ইং
চুয়াডাঙ্গায় যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগ মুক্তি কামনায় নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জেষ্ঠপুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা যুবলীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়। জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে উন্নয়নের দিকে। আওয়ামী লীগ সরকারের আমলে এক সময়কার তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আজ উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল কাজ করছে। সেই কুচক্রি মহলের বাধাকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ঠ। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনীতি মন্দা দেখা দিয়েছিল। তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, শরীফ হোসেন দুদু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাফরপুর স্টেডিয়াম জামে মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক। দোয়া অনুষ্ঠান শেষে প্রত্যেকের মধ্যে তাবারক বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, আবুবক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান সামুম, বিপ্লব হোসেন, শেখ শাহি, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, হিরা, রুবেল, দিপু বিশ্বাস, বাচ্চু, সোহাগ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)