ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর হোটেল বাজারে মায়ের দোয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ ওষুধ টেপেন্টা ও সিনটা উদ্ধার করেছে পুলিশ। এসময় মায়ের দোয়া ফার্মেসির মালিক মিলনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থানা পুলিশের এসআই ্ইমরুলের নেতৃত্বে পুলিশের একটি দল আভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ ওষুধ টেপেন্টা ও সিনটাসহ ফার্মেসির মালিক মিলনকে আটক করে। এসআই ইমরুল জানায়, নিষিদ্ধ ঘোষিত মাদক টেপেন্টা ও সিনটা জাতীয় ওষুধ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে মায়ের দোয়া ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলনের দেহ তল্লাশি করে তাঁর জ্যাকেটের বুক পকেটে ৪০ পিস টেপেন্টা ও সিনটা পাওয়া যায়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় এজাহার দায়েরপূবর্ক ব্যবস্থা নেওয়া হবে।
