অসহায় ১২টি পরিবার পেল টিউবওয়েল

আপলোড তারিখঃ 2021-01-22 ইং
অসহায় ১২টি পরিবার পেল টিউবওয়েল ছবির ক্যাপশন:
জীবননগর মাধবপুরে শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগ জীবননগর অফিস: জীবননগরে দরিদ্র ১২টি পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ টিউবওয়েল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানটির উদ্যোগ গ্রহণ করেছে দোস্ত এইড এবং বাস্তবায়ন করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। শিকড় সমাজকল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংবাদিক চাষী রমজান ও স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লাবনী, সদস্য মফিজুল ইসলাম, সাদিয়া, তনু, আখী, রমজান হোসেন, জোসনা খাতুন প্রমুখ। জীবননগর উপজেলায় পর্যায়ক্রমে এক হাজার অসহায় হতদরিদ্রদের মধ্যে এ টিউবওয়েল বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হুসাইন আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)