দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-01-22 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় সরকারি আদেশ অমান্য করে মাটি কাটার অপরাধে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ রায়। জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মাটি কাটার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সালের ৯৮(১৬) এর ৮৯(২) ধারায় দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের দৈলত হোসেনের ছেলে বকুলকে ১০ হাজার টাকা ও কার্পাসডাঙ্গা গ্রামের শওকত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা সহকারী সাটিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)