যুবলীগ চেয়ারম্যান করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2021-01-21 ইং
যুবলীগ চেয়ারম্যান করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) রাতে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। গতকাল বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। জয়দেব নন্দী বলেন, মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষা করাতে নমুনা জমা দেন শেখ ফজলে শামস পরশ। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে বলেও জানান জয়দেব নন্দী। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় নমুনা জমা দেন চেয়ারম্যান। তবে তার কোনো ধরনের উপসর্গ ছিলো না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)