জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-21 ইং
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর, প্রতিবেদক: হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হিফজ শিক্ষা বোর্ডের অধীনে ২৫তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জামিয় ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতী মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আবু সুফিয়ান, জেলা উলামা পরিষদের সহসভাপতি মো. খাদেমুল ইসলাম, সহ-সম্পাদক মুফতি মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)