সংসদে চুয়াডাঙ্গার জন্য উন্নয়নমূলক কাজ চাইলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-01-21 ইং
সংসদে চুয়াডাঙ্গার জন্য উন্নয়নমূলক কাজ চাইলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনে চুয়াডাঙ্গার জন্য উন্নয়নমূলক কাজ চেয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার সকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপরে ১২ মিনিট বক্তব্য দেন তিনি। বক্তব্যে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী পূর্ণখনন, কুমারী ভোটেরিনারি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ কলেজে রুপান্তর, চুয়াডাঙ্গার রাস্তা-ঘাট, স্কুল-কলেজের নতুন ভবনসহ উন্নয়নমূলক কাজের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চুয়াডাঙ্গা জেলায় কৃষি সেক্টরে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, তা অকল্পনীয়। ১৪ মাসে চারটি ফসল হয়। চুয়াডাঙ্গার ৯৮ ভাগ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ আছে। এ সময় তিনি মাথাভাঙ্গা নদীর বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই নদীটি খনন করা প্রয়োজন। ব্যবস্থা নেওয়া অতি জরুরি। আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ভেটেরিনারী প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে একটি ভেটেরিনারি কলেজ করার জোর প্রস্তাব রাখছি। কারণ ওখানে যথেষ্ট জমি আছে। এই প্রজেক্টটা হাতে নেওয়া গেলে, আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আমাদের এলাকার রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। ৫ শতাংশ বাকি আছে। টাকার পরিমাণ বৃদ্ধি করে এই কাজটি সম্পন্ন করলে এলাকায় আর রাস্তাঘাট কাঁচা থাকবে না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই দেশ এগিয়ে যাক। বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হোক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)