মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপলোড তারিখঃ 2021-01-21 ইং
মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুর হাটে মিষ্টি কুমড়া বোঝাই পিকআপের ধাক্কায় তুফান (৩২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তুফান আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত সাতটার দিকে পশুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তুফান বাইসাইকেলযোগে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গড়গড়ী গোবিন্দপুর মোড়ে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ পশুর হাট এলাকায় পৌঁছালে মিষ্টি কুমড়া বোঝাই একটি পিকআপ তাঁকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সাইকেলসহ তুফান মাটিতে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘাতক পিকআপ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মুিন্সগঞ্জ রেলগেট থেকে পুলিশের এএসআই রমেন সরকার পিকআপের চালক ও হেল্পারকে আটক করেন। আটককৃত চালক ঝিনাইদহ হামদহের মৃত মতিয়ার রহমানের ছেলে মিলন (৩৫) ও হেল্পার একই এলাকার সাবু আলীর ছেলে আলমগীর (২২)। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)