জীবননগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে কর্মশালা

আপলোড তারিখঃ 2021-01-21 ইং
জীবননগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে কর্মশালা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা লোকমোর্চার সহসভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জকির উদ্দীন মণ্ডল ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু। কর্মশালায় উপস্থিত ছিলেন কাজী সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, সদস্য জিল্লুর রহমান, মাহমুদুল হাসান, মনিরুজ্জামান, আব্দুল মোমেন, হাফেজ আবু মুছা, হাফেজ আব্দুস সামাদ, হাফেজ মামুন-উর-রশিদ, মাওলানা শামসুল আলম, মাওলানা শাহ আলম, আরিফুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ জিহাদ আলী, মাওলানা মনোয়ার হোসেন, হাফেজ মোস্তফা, হাফেজ তরিকুল ইসলাম, মাওলানা কিতাবুল ইসলাম, মাওলনান আ. রশিদ, মাওলানা মোমিনুর ইসলাম, মাওলানা লুৎফর রহমান, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, কাউসার আলী, মাওলানা আ. রশিদ, হাফেজ মাওলানা মাহবুব হোসেন, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ ইছাহক আলী, হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা শরিফুল ইসলাম, পুরোহিত শ্রী স্বপন কুমার, বিপ্লব চক্রবর্তী ও বিশ^জিত চক্রবর্তী। অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ ও নারীর নির্যাতন বন্ধের কৌশল ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন সকলকে বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন বন্ধে শপথ পাঠ করান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)