কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার

আপলোড তারিখঃ 2021-01-20 ইং
কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে শাহাজান আলীকে। অন্যদিকে, দলীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সহিদুজ্জামান সেলিম ও চলতি দায়িত্বে মেয়র জাহিদুল ইসলাম জিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন। ৩০ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারি (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ মোবাইল ফোন মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা সহিদুজ্জামান সেলিম ও নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী জাহিদুল ইসলাম জিরেকে বহিষ্কার করে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। কেন্দ্র থেকেও কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারাই ভোট করবেন, তাদের দলে আর জায়গা হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)