ঝিনাইদহে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-20 ইং
ঝিনাইদহে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের একটি বাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বাড়িবাথান দরগা এলাকায় অজ্ঞাতনামা এই মহিলার লাশ পড়ে ছিল। তাঁকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন তা পুলিশ বলতে পারবেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গা থেকে এসে ওই স্থানে আত্মহত্যা করতে পারে ওই নারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)