ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

আপলোড তারিখঃ 2021-01-20 ইং
ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। তিনি জানান, সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, হামদহ, আল হেরা বাইপাস পর্যন্ত মহাসড়কের প্রায় ৫ কিলোমিটারজুড়ে শতাধিক দখলদাল অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। গত এক সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অনিন্দিতা রায় বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। অভিযানে অংশ নেন সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জোতি বসুসহ পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)