মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2021-01-20 ইং
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: আগামী ৩০ জানুয়ারি মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়ে``শনের সাবেক সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া মৃত্যুবরণ করায় সভাপতি পদ শূন্য হয়ে যায়। এদিকে সভাপতি পদে উপ-নির্বাচনকে ঘিরে ফুটবল অঙ্গণে আলোচনা শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)