সভাপতি আলমগীর ও সনি সম্পাদক

আপলোড তারিখঃ 2021-01-20 ইং
সভাপতি আলমগীর ও সনি সম্পাদক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘লোকমোর্চা’র জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ওয়েভ ট্রেনিং সেন্টারে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট আলমগীর হোসেনকে সভাপতি ও শাহ আলম সনিকে সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত করা হয়। কোভিড-১৯-এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় জেলা লোকমোর্চার কমিটি পুনঃগঠন করা হয়। চুয়াডাঙ্গা সদর জেলা লোকমোর্চার কমিটি গঠনের আগে লোকমোর্চার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হযরত আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি। সভায় লোকমোর্চার জেলা ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার অন্য সদস্যরা হলেন, সহসভাপতি তানজিলা মনোয়ার মিনি, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসেন ও লিটু বিশ^াস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হানিফ উদ্দিন, দিলরুবা খানম খুকু ও নুরুন্নাহার কাকলী, সাংগঠনিক সম্পাদক জুলিয়াস আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেফালী খাতুন ও আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আহাদ আলী মোল্লা, দপ্তর সম্পাদক কিশোর কুমার কুন্ডু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমিতা দেবী, পরিবেশ সম্পাদক হেলেনা নাসরিন, আইন সম্পাদক অ্যাডভোকেট কায়জার হোসেন জোয়ার্দ্দার। নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শরিফুন নাহার শিখা, শিরিন লাইলা, হাফিজ উদ্দিন, শিরিনা ইয়াসমিন ডলি, অ্যাডভোকেট মানিক আকবর, পারভীন লাইলা, সবেদ আলী, খন্দকার শাহ আলম মন্টু, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন, হযরত আলী, বিপুল আশরাফ, উম্ম হাবিবা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জাহানারা খাতুন ও সেলিমুল হাবিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)