ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা -৬ বিজিবির পৃথক মাদক বিরোধী অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ ও ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার দর্শনার থানার নাস্তিপুর ও দামুরহুদা থানার হুদাপাড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি)।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুন নূর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনার থানার নাস্তিপুর এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫শ টাকা। এদিকে সকাল সাড়ে ৯টার দিকে হুদাপাড়া বিওপি টহল কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুরহুদার হুদাপাড়া গ্রামের তেতুলপাড়া থেকে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ১হাজার ২শ টাকা। পরে আটককৃত মাদক দ্রব্য চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়।
