ঝিনাইদহে র‌্যাবের পৃথক অভিযানে নারীসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2021-01-19 ইং
ঝিনাইদহে র‌্যাবের পৃথক অভিযানে নারীসহ দুজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহে র‌্যাব-৬ এর পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী রাফেজা খাতুন (২০) ও জসিম (৩৫) নামের এক চাঁদাবাজ আটক হয়েছেন। গত রোববার ঝিনাইদহের মহেশপুর থানাধীন উজ্জলপুর এলাকা ও সদর থানাধীন উদয়পুর এলাকা হতে থেকে তাঁদেরকে আটক করা হয়। আটক রাফেজা খাতুন উজ্জলপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী ও চাঁদাবাজ জসিম উদয়পুর এলাকার মতলেব মোহরীর ছেলে। জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ রাফেজা খাতুন ও চাঁদাবাজ জসিমকে আটক করে ঝিনাইদহ র‌্যাব-৬। পরে ২৫ বোতল ফেনসিডিল ও গ্রেফতারকৃত আসামী রাফেজাকে ঝিনাইদহ জেলার মহেষপুর থানায় হস্তন্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারার মামলা করা হয়। এবং জসিমকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। চাঁদাবাজ জসিমের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় পূর্বের ৩টি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)